শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫২ পিএম, ২০২২-১১-২৩
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বিএনপির ১৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে এই মামলা হয়েছে। ১৬৪ জনের মধ্যে ১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত। বুধবার(২৩নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার অপারেশন কর্মকর্তা সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়,কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় এ মামলা করেন।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মো.রফিকুল ইসলাম, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন জীবন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আকাশ খন্দকার, বিএনপি কর্মী বোরহান তালুকদার, শরীফ, হীরো, মুছা, আব্দুর রাজ্জাক ও সবুজ।
মামলায় উল্লেখ করা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে বিএনপির নেতাকর্মীরা সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে হামলা চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ও আসবাপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited